২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন বিলম্বিত না করার আহবান জানিয়েছে হামাস

আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন বিলম্বিত না করার জন্য ফিলিস্তিনী নেতা মাহমুদ আব্বাসের প্রতি আহবান জানিয়েছে জঙ্গি গ্র“প হামাসসহ ১০টি উপদল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 10:06 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

হামাস এবং উপদলগুলো এক বিবৃতিতে পূর্ব জেরুজালেমবাসীকে ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে পদক্ষেপ নেয়ার উপর জোর দেন।

ফিলিস্তিনী কর্মকর্তারা জানান, ইসরাইল যদি পূর্ব জেরুজালেমবাসীদের ভোট দিতে বাধা দেয় তাহলে নির্বাচন বাতিল করা হতে পারে।

হামাসের ক্ষমতায় আসার বিষয়টি নিয়ে ইসরাইলীরা উদ্বিগ্ন রয়েছে।

ফিলিস্তিনী প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরাকাত জানান, পূর্ব জেরুজালেমে অবস্থানরত ফিলিস্তিনীদের যদি ভোট দিতে বাধা প্রদান করা হয় তাহলে ২৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন বানচাল হয়ে যেতে পারে।

ইসরাইলী কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামাস যদি ফিলিস্তিনের রাজনীতিতে আবির্ভূত হয় তাহলে শান্তি প্রক্রিয়ার বিষয়ে তারা ইতি টানবে।