২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

তিনদিন পর পরিবহন মালিক ও শ্রমিকদের বিবাদে অচল নিউইয়র্কবাসীর জীবনে আবার গতি ফিরে আসতে শুরু করেছে।জেল জরিমানার হুমকি দেয়ার পর শুক্রবার শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2005, 09:32 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

অসন্তোষজনক বেতন ভাতাদির প্রতিবাদে মঙ্গলবার থেকে ৩৪ হাজার শ্রমিক ধর্মঘট পালন করে আসছিল।এর ফলে নিউইয়র্কে দৈনিক ৭০ লাখ যাতায়াতকারী ব্যাপক বিপাকে পড়ে।কর্তৃপক্ষ শ্রমিক ইউনিয়নগুলোকে ধর্মঘটের প্রতিটি দিনের জন্য ১০০ কোটি ডলার জরিমানা  করেছে। তিনদিনের এ ধর্মঘটে মোট ক্ষতির পরিমাণ ১বিলিয়ন ডলার বলে বার্তা সংস্থাগুলো জানায়।

উল্লেখ্য,১৯৮০ সালে ১১ দিনের ধর্মঘটের পর নিউইয়র্কে এটিই দীর্ঘতম পরিবহন ধর্মঘট।