২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তাক্লসের বেশে পোপ

আসছে সপ্তাহে পোপ আসছেন এক নতুন বেশে। লাল পেড়ে সাদা ফারের টুপি পরিহিত এই সান্তারূপী ষোড়শ বেনেডিক্টের জন্য সবাইএখন আগ্রহ ভরে অপেক্ষা করছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 01:58 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

সেইন্ট পিটারের কনকনে ঠান্ডায় ঐতিহ্যবাহী পরিধেয় ’ফাদার ক্রিস্টমাসে’র তুলনায় পোপের দীর্ঘ লালরঙা পোশাক আর টুপিটি চমৎকার মানিয়ে যাবে বলে আশা করছেন সবাই।

’ক্যামাওরো’ নামের এ টুপিটি পোপদের ওয়ার্ডরোবে রয়েছে সেই দ্বাদশ শতাব্দী থেকে।এরপর একবার ১৯৬৩তে জন ত্রয়োবিংশ টুপিটি ব্যবহার করেছিলেন। সাধারণত: পোপরা ঐতিহ্যবাহী স্কালক্যাপ পরে ভক্তদের দর্শণ দিয়ে থাকেন।

উল্লেখ্য, পোপ ষোড়শ বেনেডিক্ট বরাবরই  মধ্যযুগের পোষাক পরতে  স্বচ্ছন্দ বোধ করেন। ভ্যাটিক্যান চত্ত্বরে তিনি লাল রঙের এক জোড়া চপ্পল পায়ে ঘুরে বেড়ান।তবে তাঁর ব্যবহৃত গুচির সানগ্লাস আর প্রাডার জুতো কিন্তু ফ্যাশন ডিজাইনারদের চোখ এড়াতে পারেনি।