২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত প্যাট্রিয়ট এ্যাক্টের মেয়াদ আরও ছ মাস বাড়লো

অনেক দেনদরবারের পর অবশেষে যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট এ্যাক্ট এর মেয়াদ আরও ছ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিনেট।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 12:20 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বার্তা সংস্থাগুলো জানায়, বৃহস্পতিবার কন্ঠভোটে আইনটি পাস হওয়ায় ,সংসদে এর গ্রহণযোগ্যতা লাভের সম্ভাবনা বাড়লো।

উল্লেখ্য, এ আইনটির বেশ কিছু ধারার মেয়াদ ৩১ ডিসেম্বর নাগাদ শেষ হবার কথা ছিল।

প্যাট্রিয়ট এ্যাক্ট এর মেয়াদ বৃদ্ধির ফলে সমালোচকরা আইন করে মানুষের গোপনীয়তা বিনষ্টের যে আভিযোগ তুলছেন তার স্বপক্ষে আরও জোরালো যুক্তি উপস্থাপনের সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।

সিদ্ধান্তটি গৃহীত হবার আগে উভয় পক্ষের মধ্যে ব্যাপক বচসা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থাগুলো।তবে,

ডেমোক্র্যাটরা আইনটির মেয়াদ তিন মাস নাড়ানোর প্রস্তাব করলেও পরে এক বছর বাড়ানোর ব্যাপারে সম্মত হন।

এর ফলে বুশ প্রশাসন কিছু সময়ের জন্য চলমান সমালোচনার হাত থেকে নিস্তার পেল।