২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ নিরাপত্তা বিচারালয় থেকে বিচারকের পদত্যাগ

সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের অংশ হিসেবে টেলিফোনে আড়িপাতার বিরোধীতা করে একজন বিচারক পদত্যাগ করেছেন। ফলে বুশ প্রশাসন নতুন করে বিপাকে পড়ল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 10:30 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ওয়াশিংটন পোস্ট জানায়,ফেডারেল বিচারক জেমস রবার্টসন এ ধরনের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, ১১ সদস্যবিশিষ্ট বৈদেশিক গোয়েন্দা পর্যবেক্ষণ আদালতের সদস্য রবার্টসন যুক্তরাষ্ট্র সরকারের টেলিটেপ ও ই-মেইল নজরদারির অনুরোধের শুনানি থেকে  নিজেকে প্রত্যাহার করে নেন।

তবে রবার্টসন তাঁর ই¯তফা দেয়ার পেছনে কোন কারণ দেখাতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ্যাটর্নি জেনারেল আলবার্তো গনজালেস প্রশাসনের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, রবার্টসনের পদত্যাগের ব্যাপারে তিনি কিছু জানেন না এবং শত্র“ দমনে বুশ প্রশাসন যা করেছে তা পুরোপুরি সঠিক ছিল।

কিন্তু ডেমোক্র্যাট দলীয় সিনেটররা তাঁর পদত্যাগকে গুরুত্বের সাথে নিচ্ছেন এবং বিষয়টিকে বুশ প্রশাসনের প্রতি মানুষের আস্থাহীনতার প্রকাশ বলে মনে করছেন।

এছাড়াও ভারমন্টের সিনেটর প্যাট্রিক লিহেই আগামী বছরের শুরুতে কংগ্রেসে এ সংক্রান্ত একটি শুনানির দাবি জানিয়ে বলেন সিনেটররা আইন প্রণয়ন করেন বটে কিন্তু কেউ আইনের ঊর্দ্ধে নন, এমনকি প্রেসিডেন্টও নন।

তবে আইনজীবিরা এ বিষয়টি বৈধ কি না তা নিয়ে দ্ধিধাবিভক্ত হয়ে পড়েছেন।

হাভার্ড বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক লরেন্স ট্রাইব বিচারকের এ পদত্যাগকে অস্বাভাবিক বলে মনে করলেও মানুষের ব্যক্তিগত জীবনের প্রতি নজরদারির প্রতিবাদে যদি তিনি পদত্যাগ করেন তবে আশ্চর্য হবেন না বলে মন্তব্য করেছেন।