২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় বরফযুগের পায়ের চিহ্ন পাওয়া গেছে

অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে বরফযুগের মানুষদের শত শত পায়ের ছাপ পাওয়া গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 11:00 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে নিউ সাউথ ওয়েলস্ রাজ্যের মাংগো ন্যাশনাল পার্কে ৪৫৭টি মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে। বরফযুগের পায়ের ছাপের সংখ্যাগত দিক থেকে এটাই বৃহত্তম এবং অস্ট্রেলিয়ায় প্রাপ্ত বরফযুগের পায়ের ছাপের মধ্যে এটাই সবচেয়ে পুরোনো।

উনিশ থেকে তেইশ হাজার বছর আগেকার পায়ের ছাপগুলো উইল্যান্ডরা লেকের কাছে আর্দ্র কাদা মাটির উপর পাওয়া যায়; পুরাতত্ত্ববিদদের রিপোর্ট পাবার আগেই বার্তা সংস্থা এই তথ্য জানায়।

রাজ্যের পরিবেশ মন্ত্রী বব ডিবাস জানান যে, আবিস্কৃত জায়গাটিতে অনেক মানুষের চলাচলের পায়ের ছাপ রয়েছে ও একটি ছাপের উপর একাধিক ছাপও রয়েছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে পরিবেশ মন্ত্রী ডিবাস আরো জানান যে, ছাপগুলোর মধ্যে দেখা যাচ্ছে বাবা-মায়ের মধ্যখানে হেঁটে চলা সন্তানদের পায়ের ছাপ। আবার রয়েছে বাবা-মা’র সোজা হেঁটে চলা পথে তাদেরকে ঘিরে বৃত্তাকারে নেচে নেচে চলা সন্তানদের পায়ের ছাপ।

‘পায়ের ছাপগুলো দেখলে বোঝা যায়, বিশ হাজার বছর আগেকার এইসব আদিবাসীদের জন্য চলাচলের ঐ মূহুর্তগুলো ছিল খুবই অদ্ভূত ও আনন্দদায়ক’, বললেন ডিবাস।

উল্লেখ্য দুই বছর আগে প্রথম পায়ের ছাপটি দেখতে পান একজন স্থানীয় আদিবাসী মহিলা। তারপর বন্ড বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ববিদ দল আরো ৪৫০টি পায়ের ছাপ খুঁজে বের করেন।

মন্তব্য করার জন্য তাৎক্ষনিকভাবে স্টিভ ওয়েব-এর সাক্ষাত পাওয়া যায়নি।