২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

’হ্যারি পটার’ চোর জেলহাজতে

হ্যারি পটার সিরিজের মুক্তি প্রতীক্ষিত দু’টি বই চুরির অভিযোগে একজন নিরাপত্তারক্ষী কে জেল হাজতে পাঠিয়েছে লন্ডন পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 01:16 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

নর্থান্টস্ এর এ্যারন ল্যাম্বার্ট (২০) এর বিরুদ্ধে সান পত্রিকার রিপোর্টার জন আসকিল কে নকল পিস্তল দিয়ে ভয় দেখানো ও হ্যারি পটার প্রকাশক ’ব্লুম্সবারি’ পাবলিকেশনে ফোন করে হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছে।

২রা জুন ল্যাম্বার্ট   ’হ্যারি পটার এ্যান্ড হাফ ব্লাড প্রিন্স’  এর অপ্রকাশিত দুটি কপি তার কর্মস্থল কর্বি সেন্টার থেকে চুরি করে।

প্রথমে অভিযোগ অস্বীকার করলেও, জামিন পেয়ে ল্যাম্বার্ট তার দোষ স্বীকার করে।

বিচারপতি রিচার্ড ব্রে ল্যাম্বার্টের দীর্ঘ কারাভোগের আভাস দিয়েছেন।

এদিকে অপর আইনজীবি নীনা গ্রাহাম ল্যাম্বার্টের বিরুদ্ধে আনা মাদক সেবনের অভিযোগও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।