২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নিজ দলে তোপের মুখে বুশ

সংবিধানকে পাশ কাটিয়ে টেলিফোনে আড়িপাতা ও গোয়েন্দা তৎপরতাকে বৈধতা দেয়ার চেষ্টা করায় এখন রিপাবলিকান দলের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 11:56 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

তবে ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ১১ই সেপ্টেম্বরের পর সন্ত্রাসবাদ দমনের নামে টেলিফোনে আড়িপাতার বিষয়টিকে সমর্থন জানিয়েছেন ।

নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর চাক হ্যাজেল ও মেইনের অলিম্পিয়া øোয়ে, ডেমোক্রাটিক সিনেটর মিশিগানের কার্ল লেভিন, ক্যালিফোর্নিয়ার ভায়ান ফেইনটেইন ও অরেগনের রন ওয়াইডেন সঙ্গে এ ব্যাপারে তদন্তের জোর দাবি তুলেছেন।

এদিকে নেভাদার ডেমোক্রাট দলীয় সংখ্যালঘু নেতা হ্যারি রেইড এ ব্যাপারে পৃথকভাবে  বিচার ও  গোয়েন্দা বিভাগীয় দুটি তদন্তের দাবি জানিয়েছেন।

টেনেসির সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা বিল ফার্স্ট বিষয়টি আরও খতিয়ে দেখার আহবান জানিয়েছেন।

এদিকে বুশ, চেনি এবং অন্যান্য উর্ধতন প্রশাসনিক কর্মকর্তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আড়িপাতা বৈধ বলে অভিমত দিয়েছেন।

আর ডেমোক্রাটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান হাওয়ার্ড গ্রীন বুশকে ক্ষমতার অপব্যবহারের দায়ে অভিযুক্ত করেছেন। তার মতে, আমেরিকার মানুষ একজন নেতা চায় বুশের মত ’বিগ ব্রাদার’ নয়।

এদিকে, প্রশাসন বলছে কংগ্রেসের আদেশেই তারা ঐ আড়িপাতার কাজটি করেছে।

আমেরিকার সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান আরলেন স্পোকটার এ পদক্ষেপকে ব্যক্তিগত জীবন ও অধিকারের প্রতি হুমকি বলে মনে করেন।

কিন্তু হোয়াইট হাউজ এসব অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেছেন এর ফলে মানবাধিকার লঙ্ঘিত হবে না।