২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ রক্ষায় অবদানের জন্য জায়েদ পুরস্কারে ভূষিত হলেন কফি আনান

টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে যোগ্য নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ মহাসচিব কফি আনান সম্প্রতি মর্যাদাপূর্ণ জায়েদ পদকে ভূষিত হযেছেন। পুরস্কারের অর্থমূল্য প্রায় ১০ লাখ ডলার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 01:34 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

বিচারকরা জানান, “পরিবেশ যে টেকসই উন্নয়নের জন্য একটি মৌলিক ভিত্তি এ বিষয়ে রাজনৈতিক জনমত গঠনে একজন ব্যক্তি অন্য অনেকের চেয়ে বেশি অবদান রেখেছেন”।

বিচারকগণ বিশেষ করে পরিবেশগত সম্মেলন সমূহে আনানের নেতৃত্ব পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে ২০০৫ সালে নিউইয়র্কে বিশ্ব শীর্ষ সম্মেলন (ওয়ার্ল্ড সামিট) পর্যন্ত এর প্রয়োজনীয়তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদানও বিচারকরা মূল্যায়ন করেন।

পরিবেশের ক্ষেত্রে অবদানের জন্য “জায়েদ আন্তর্জাতিক পদক” প্রচলন করেন দুবাই’র যুবরাজ শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান’র পরিবেশের প্রতি প্রতিশ্র“তির নিদর্শন হল এ পদক।

ইতোপূর্বে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) তাদের পরিবেশমুখী সম্প্রচার ও টেকসই উন্নয়নে অবদানের জন্য এ পদক লাভ করেন।