২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ামিতে সীপ্লেন বিধ্বস্ত, ১৯ জন নিহত

মায়ামি’র সমুদ্র সৈকতে ২০ জন যাত্রী নিয়ে একটি সীপ্লেন বিধ্বস্ত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 10:27 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

এতে ১৯ জন নিহত এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন।

দুই ইঞ্জিন বিশিষ্ট সীপ্লেনটি বাহামার দ্বীপ বিমিনি থেকে উড্ডয়নের পর মায়ামি’র সৈকতে বিধ্বস্ত হয়।

এ প্লেনটিতে দুইজন ক্রু এবং তিন শিশুসহ ১৮ জন যাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্লেনটি বিধ্বস্ত হওয়ার আগে নিচে নেমে আসে।

ফেডারেল ব্যুরো অব ইভেস্টিগেশন (এফবিআই) তদন্তের জন্য ঘটনাস্থলে তাদের সদস্য পাঠিয়েছে।

সীপ্লেন বিধ্বস্ত হওয়ার পিছনে সন্ত্রাসবাদ বা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের বিষয়টি এফবিআই সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে।