উত্তর ভারতে তীব্র শৈত্য প্রবাহে মৃতের সংখ্যা ৪৩
উত্তর ভারতে অব্যাহত তীব্র শৈত্য প্রবাহে উত্তর প্রদেশের ৩৭ জনসহ ৪৩ জন মারা গেছেন।
রাজধানীতে ছয় বছরের মধ্যে আর কখনও তাপমাত্রা এত নিচে নেমে যায়নি।
উত্তর প্রদেশের কানপুর এবং আগ্রায় সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয়।
রাজস্থানে তুষার প্রবাহ হচ্ছে এবং চুরুতে তাপমাত্রা শূণ্য ডিগ্রীতে নেমে গেছে। গতরাতে সারা রাজ্যে তাপমাত্রা নিচে নেমে যায়।
মাউন্ট আবুতে তাপমাত্রা আট ডিগ্রী থেকে শূণ্য দশমিক চার ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়।
জয়পুরেও শীতের তীব্রতা লক্ষ্য করা যায়। এখানে তাপমাত্রা ছিল চার দশমিক পাঁচ ডিগ্রী।
আবহাওয়া অফিস জানায়, আগামী ৪৮ ঘন্টায় এ শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে।
