২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় সব বোয়িং ৭৩৭ বিমান উড্ডায়ন বন্ধ : পরীক্ষা শুরু

নাইজেরিয়ায় দু’মাসে দু’টি বিমান দুর্ঘটনার পর রোববার আবারও সম্ভাব্য বিমান দুর্ঘটনা এড়াতে বোয়িং ৭৩৭ মডেলের সকল বিমান পরীক্ষা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 12:34 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

নাইজেরিয়ার বিমান প্যানেলের প্রধান ফোলাসাডি ওডুটোলার নির্দেশ দান করেন, বোয়িং ৭৩৭ এর ১০০ এবং ২০০ সিরিজের সকল বিমান কঠোর সতর্কতার সাথে পরীক্ষা করতে হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

এ বিষয়ে নাইজেরিয়ান কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর লাগোস এবং রাজধানী আবুজা বিমান বন্দরের লাউঞ্জে হাজার হাজার আরোহী অপেক্ষা করতে থাকেন।

সম্প্রতি ১০ ডিসেম্বর ম্যাকডোনাল ডনলাস ডিসি ৯ বিমান দুর্ঘটনায় ১০৭ জন মারা যায়। তাদের মধ্যে বেশির ভাগই ছিল শিশু যারা ক্রিসমাসের ছুটিতে বাড়ি ফিরছিল।

২২ অক্টোবর অপর এক বিমান দুর্ঘটনায় ১১৭ জন মারা যায়।