২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর ভারতে তীব্র শৈত্য প্রবাহে মৃতের সংখ্যা ৩৮

উত্তর ভারতে অব্যাহত শৈত্য প্রবাহে মৃতের সংখ্যা ৩৮-এ পৌঁছেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 09:52 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

উত্তর প্রদেশে গত ২৪ ঘন্টায় একজন থাই পর্যটকসহ ছয়জন মারা গেছেন।

এ অঞ্চলে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘœ ঘটছে এবং ট্রেন চলাচলেও দেরি হচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর ভারতে তাপমাত্রা সর্বনিু স্বাভাবিক  গড়ের চেয়ে দুই থেকে চার ডিগ্রি নিচে নেমে গেছে। আগামী দুই দিনে তাপমাত্রা আরও নিচে নেমে যাবে বলে মনে করা হচ্ছে।

শ্রীনগরে পাঁচ দশমিক ছয় ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়। অপরদিকে রাজস্থানের চুরুতে গত রাতে মাইনাস শূণ্য দশমিক চার ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়। এসব অঞ্চলে তুষার প্রবাহ অব্যাহত রয়েছে।