২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীকে আত্মহত্যা করার অনুমতি দেবে সুইজারল্যান্ডের হাসপাতাল

সুইজারল্যান্ডের একটি হাসপাতালের কর্তৃপক্ষ রোববার বলেছে, দূরোরোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদেরকে হাসপাতাল প্রাঙ্গনে আত্মহত্যা করার অনুমতি দেয়া হবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 02:13 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

লসানের বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, ব্যাপক চিন্তা-ভাবনার পর সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

মুখপাত্র বলেন, তবে আত্মহত্যা করার ব্যাপারে সহযোগিতা করার শর্ত এখনও কঠোরই রয়েছে।

যদিও আত্মহত্যা করা সুইজারল্যান্ডে বৈধ একটি অধিকার, তবে দূরোরোগ্য ব্যাধিতে আক্রান্ত যে সব রোগীর আরোগ্য লাভের সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু মানসিকভাবে সুস্থ তাদেরকেই কেবল আত্মহত্যা করার অনুমতি দেয়া হয়।

আগামী বছরের শুরু থেকে লসানের প্রধান হাসপাতালের প্রাঙ্গনে মারাত্মকভাবে অসুস্থ রোগীদের আত্মহত্যা করার অনুমতি দেয়া হবে। তবে যেসব রোগী মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে যারা বাড়ি ফিরতে অক্ষম এবং যারা ধারাবাহিকভাবে আত্মহত্যা করার ইচ্ছা ব্যক্ত করেন তাদের ক্ষেত্রেই কেবল আত্মহত্যায় সহযোগিতা করার নিয়মটি প্রযোজ্য হবে।