২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরাইলী বিমান হামলায় ২ ফিলিস্তিনী নিহত

গাজায় পৃথক ইসরাইলী হামলায় ফিলিস্তিনী জঙ্গি নেতা ও একজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 12:28 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

গাজার দক্ষিণে খান ইউনিসে শনিবার ইসরাইলী বিমান হামলায় আবু রিশ ব্রিগেডস নেতা নিহত ও অপর তিনজন আহত হয়।

ইসরাইল ফিলিস্তিনীদের উপর বিমান হামলার কথা অস্বীকার করেছে।

ইসরাইলী সৈন্যরা গাজা উপত্যকার দক্ষিণে একজন সন্দেহভাজনকে ফিলিস্তিনী জঙ্গিকে গুলি করে হত্যা করেছে।

এ সপ্তাহের শুরুতে ইসরাইলী বিমান হামলায় গাজায় চারজন ফিলিস্তিনী নিহত ও বেশ কয়েকজন আহত হয়।