২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অনুমোদনের বিষয়টি স্বীকার করেছেন বুশ

মার্কিন যুক্তরাষ্ট্র্রে ২০০১ সালে সন্ত্রাসী হামলার পর সেদেশে যোগাযোগের ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা চালুর ক্ষেত্রে গুপ্তচরবৃত্তির বিষয় অনুমোদনের কথা প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ স্বীকার করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 10:35 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

ক্ষমতাসীন রিপাবলিকান এবং বিরোধী ডেমোক্রেট পার্টির সিনেটররা শুক্রবার এ মনিটরিং ব্যবস্থার সমালোচনা করেন।

বুশ বলেন, ”আল-কায়েদা এবং সন্ত্রাসী সংগঠনের সাথে সংশ্লিষ্টদের উপর এ মনিটরিং ব্যবস্থা কার্যকর করা হয়েছিল”।

সন্ত্রাস বিরোধী আইন ‘প্যাট্রিয়ট এ্যাক্ট’ নবায়নের ব্যাপারে সিনেটররা যে বিরোধিতা করেছেন তিনি তারও সমালোচনা করেছেন। ৩১ ডিসেম্বর এ আইনটি নবায়নের শেষ তারিখ।

প্রেসিডেন্ট বুশ বলেছেন, এ আইনের বিরোধিতা একটা দায়িত্ব জ্ঞানহীন কাজ এবং মার্কিন নাগরিকের জন্য এটা হুমকিস্বরূপ হবে।

যোগাযোগের উপর মনিটরিং-এর জন্য বুশ তীব্রভাবে সমালোচনার সম্মুখীন হয়েছেন।