২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ’এর বিরুদ্ধে অপহরণের অভিযোগ ‘বিশ্বাসযোগ্য’

সিআইএ’এর বিরুদ্ধে উত্থাপিত অপহরণ এবং ইউরোপীয় সীমানা দিয়ে বেআইনীভাবে সন্দেহভাজন সন্ত্রাসী পরিবহনের অভিযোগ বিশ্বাসযোগ্য বলে জানিয়েছেন একজন তদন্তকারী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 12:06 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

উত্থাপিত অভিযোগের ভিত্তিতে সুইস সিনেটর ডিক মার্টি ইউরোপীয় কাউন্সিলের মানবাধিকার কমিটির সভায় একটি প্রতিদেবন পেশ করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

অভিযোগের সত্যতা স্বীকার করা কিংবা প্রত্যাখান না করার জন্য সিনেটর মার্টি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস আবারও নিশ্চয়তার সাথে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র কখনই বন্দীদের নির্যাতন করে না।

তবে ওয়াশিংটনে বক্তব্য দেওয়ার সময় তিনি সিআইএ’এর গোপন ফ্লাইট সম্পর্কে ইউরোপীয় নেতাদের বক্তব্যের সরাসরি কোনও উত্তর দেননি।

তিনি শুধু বলেছেন যে, যুক্তরাষ্ট্র আইন অনুযায়ি সন্ত্রাসী আক্রমণ ঠেকানোর জন্য সবকিছু করবে।

মার্টি মানবাধিকার কমিটির সভায় ৪৬ সদস্যের ইউরোপিয়ান কাউন্সিলে প্রতিবেদনটি সরকারী বিবৃতি হিসেবে প্রকাশ করেন।

প্রতিবেদনে পোল্যান্ড এবং রোমানিয়ায় সিআইএ’এর সম্ভাব্য গোপন বন্দীশালা রয়েছে বলে বলা হয়।

তিনি বিবৃতিতে আরও বলেন, “ইউরোপীয় অঞ্চলের কোনও দেশ জড়িত আছে কি না তা প্রকাশ করার এখনও সময় হয়নি।”

তিনি সাথে সাথে এও বলেন যে, যদি কোনও ইউরোপীয় দেশ যুক্ত থাকে তাহলে তাদের মানবাধিকার সংস্থা ইউরোপীয় কাউন্সিলের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন।”