সালমান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
ভারতের যোধপুরের একটি দায়রা আদালত বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে একটি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
১৯৯৮ সালে সুরুজ বারজাতিয়ার ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় চিঙ্কারা (কালো পুরুষ হরিণ) হত্যার অভিযোগে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সালমান পরপর তিনবারের মত শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হওয়ার পর আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওই একই মামলায় অভিযুক্ত অভিনেতা সতিশ শাহ প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বি কে জৈনের আদালতে হাজির হন।
বন্য প্রাণী চিঙ্কারা হত্যার অভিযোগ এনে ভারতের বন বিভাগ সালমান খানসহ বলিউড অভিনেতাদের অভিযুক্ত করে ১৯৯৮ সালের ১১ অক্টোবর মাথানিয়া পুলিশ স্টেশনে দু’টি মামলা দায়ের করে।
