২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিরি হত্যাকান্ডে আবারও সিরিয়া অভিযুক্ত

জাতিসংঘ মহাসচিব কফি আনান সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকান্ড সংক্রান্ত দ্বিতীয় প্রতিবেদনটি হাতে পেয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 11:02 AM

Updated : 26 Apr 2022, 06:23 PM

প্রতিবেদনটিতে হারিরির হত্যাকান্ডে সিরিয়ার হাত আছে বলে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘ নিযুক্ত তদন্তকারী দেতলেৎ মেহলিস পাঁচজন সিরীয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের পর প্রতিবেদনটি প্রকাশ করা হলো। অভিযোগের প্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ হত্যাকান্ডে জড়িতদের শাস্তির ব্যাপারে তার অঙ্গীকারের কথা পুর্নব্যক্ত করেছেন।

লেবানন এবং সিরিয়া দু’টি দেশই উৎকন্ঠার সঙ্গে প্রতিবেদনটির আনুষ্ঠানিক প্রকাশের অপেক্ষা করছে।

দামেস্ক জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও মেহলিশ বলেছেন, দ্বিতীয় প্রতিবেদনটি অক্টোবরে পেশকৃত প্রতিবেদনটির বি¯তৃত এবং তথ্যবহুল রূপ।

উল্লেখ্য, অক্টোবরে প্রকাশিত প্রতিবেদনটিতে সিরিয়ার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।