চিলিতে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণের প্রস্তুতি চলছে
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় চিলির মিশেল ব্যাশেলেট দক্ষিণ পন্থীদের সাথে নতুন করে ভোটযুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন।
সরকারি তথ্য মতে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে মিশেল সর্বোচ্চ ৪৬ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
মিশেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী সেবাস্তিয়ান পিনেরা দ্বিতীয় দফা নির্বাচনের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছেন।
এদিকে তৃতীয় অবস্থানে থাকা কোটিপতি ব্যবসায়ী জোকিন লেভিন নির্বাচনে তাঁর পরাজয় স্বীকার করে নিয়ে পিনেরার প্রতি তাঁর সর্মথন ব্যক্ত করেছেন।
মাত্র পাঁচ শতাংশ ভোটের অধিকারী কম্যুনিস্ট প্রার্থী থমাস হার্শ মিশেলের অবস্থান নিয়েছেন।
পিনেরা শতকরা ২৫ দশমিক আট ও লেভিনের শতকরা ২৩ দশমিক তিন শতাংশ মিলে ভোট ৪৯ শতাংশ হওয়ায় আসন্ন নির্বাচন মিশেলের জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে।
পিনোশে’র সামরিক শাসনে অবরুদ্ধ চিলি’র জনগণ সদ্যলব্ধ গণতন্ত্র রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। দেশটিতে এ নির্বাচন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিপণি বিতান এবং সিনেমা হলগুলো বন্ধ রয়েছে।
প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মিশেল এবং প্রাক্তন সিনেটর দুইজনেই অঙ্গীকার করেছেন যে, নির্বাচিত হলে দেশটিতে আমূল পরিবর্তন ঘটাবেন। তবে পিনোশে’র আমলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিমান বাহিনী কর্মকর্তার কন্যা এবং কুমারী মা মিশেল চিলিবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে তাই তাঁর নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল।
মিশেল ক্ষমতাসীন কনসারট্যাকশন ব্লকের সদস্য। পিনোশে’র (১৯৭৩-১৯৯০) পদচ্যুতির পর থেকে দলটি দেশ পরিচালনা করছে।
