জাতিসংঘের আনবিক সংস্থার নোবেল শান্তি পুরস্কার গ্রহণ
জাতিসংঘের আনবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রধান এলবারাদি নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন। এই পুরস্কার লাভের ফলে তাঁর সংস্থা আরও শক্তিশালী হবে বলে তিনি জানান।
অসলোতে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি পারমানবিক হুমকি প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।
সারাবিশ্বে পারমানবিক অস্ত্র বিস্তার প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য এলবারাদিকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হল।
এলবারাদি নিরস্ত্রীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং ধনী-গরীবের ব্যবধান ঘুচাতে বিশ্ব নেতৃবৃন্দকে আহবান জানান।
নোবেল শান্তি পুরস্কার হিসেবে তাঁকে একটি নোবেল ডিপ্লোমা, একটি সোনার মেডেল এবং ১৩ লাখ মার্কিন ডলার প্রদান করা হয়।
এলবারাদি জানান, পুরস্কারের অর্ধেক টাকা তিনি তাঁর নিজ দেশ মিশরের অনাথদের উদ্দেশ্যে ব্যয় করবেন।
