ইরাকে অপহরণকারীদের বেধে দেয়া সময়সীমা শেষের পথে
ইরাকে জিম্মি শান্তি কর্মী নরম্যান কেমবারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছে অপহরণকারীরা। এদিকে অপহরণকারীদের বেধে দেয়া সময়সীমা শেষ হতে চলেছে।
ইরাকি বন্দিদের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর ‘সত্যের তরবারী’ নামের একটি অপহরণকারী দল বাগদাদ থেকে কেমবার এবং তার সহযোগী দুইজন কানাডীয় ও একজন আমেরিকানকে জিম্মি করে।
হাত-পা বাধা অবস্থায় সম্প্রচারিত ভিডিওতে জিম্মিদের ছেড়ে দেয়ার জন্য কেমবারের আত্মীয়-স্বজন ছাড়াও মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দ আবেদন জানান।
ইরাকে সুন্নি মসজিদগুলোতেও শুক্রবার অপহৃতদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
জিম্মিকারী চারজন কানাডা ভিত্তিক শান্তি প্রতিষ্ঠাকারী সংগঠন খ্রিস্টান পিসমেকার টিম (সিপিটি)’র সদস্য।
