২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেন পারমানবিক বোমা তৈরির জন্য ইসরাইলকে সহায়তা করেছে

ব্রিটেন ১৯৫০-এর গোড়ার দিকে এক গোপন চুক্তির মাধ্যমে ইসরাইলকে পারমানবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ২০ টন ভারি পানি সরবরাহ করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

ব্রিটেনে পররাষ্ট্র দপ্তর এ অভিযোগ অস্বীকার করলেও সম্প্রতি প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, ব্রিটেন আগে থেকেই জানতো, নরওয়েকে সরবরাহকৃত এ ভারি পানি ইসরাইলের পারমানবিক বোমা তৈরিতে ব্যবহার হবে।

এদিকে গোপন এ চুক্তির কথা প্রকাশ হওয়ায় ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।

লিবারেল ডেমোক্র্যাট দলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মুখপাত্র স্যার মেনজিস ক্যাম্পবেল পররাষ্ট্র মন্ত্রীর কাছ থেকে এ সম্পর্কে ব্যাখ্যা দাবি করেছেন।

সরব হয়ে উঠেছেন লেবার দলের এমপি জেরেমি করবিন। তারা বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী কিম হাওয়েল বলছেন, ব্রিটেন এ ব্যাপারে ইসরাইলের সংশ্লিষ্টতার কথা জানত না।