২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমৃতসর-লাহোরের মধ্যে বাস চলাচল শুরু হচ্ছে

ভারত ও পাকিস্তানের মধ্যে সড়ক যোগাযোগ সচল করার অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে রোববার থেকে অমৃতসর ও লাহোরের মধ্যে বাস চলাচল শুরু হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 12:16 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারত সরকার জানায়, ভারতের মালিকানাধীন একটি বাসের যাত্রার মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে বাস চলাচল শুরু হবে। এরপর মঙ্গলবার পাকিস্তান থেকে সে দেশের একটি বাস ভারতে আসবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে অক্টোবর মাসে পরীক্ষামূলকভাবে বাস চলাচল শুরু হওয়ার কথা থাকলে দক্ষিণ এশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের কারণে তা বিলম্বিত হয়।

দুই প্রতিবেশী দেশের মধ্যে আস্থা বৃদ্ধি করার অংশ হিসেবে বাস চলাচল সচল করার উদ্যোগ নেয়া হয়েছে।