২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রোক করলে মস্তিস্কের ১৯ লাখ কোষ মরে যায়

যখন কেউ স্ট্রোকে আক্রান্ত হয়, তখন প্রতি মিনিটে আক্রান্ত ব্যক্তির ১৯ লাখ øায়ু কোষের মৃত্যু ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 11:08 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

লসএঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণার লেখক ড. জেফরি এল স্যাভার বলেন এক প্রতিবেদনে এ তথ্য জানান।

স্ট্রোক-আক্রান্ত এলাকায় রক্তের চলাচল বাধাগ্রস্ত হওয়ার কারণে স্ট্রোক করলে ঠিক কি পরিমাণ নিউরন বা মস্তিস্ক কোষের মৃত্যু ঘটে তা জানা আগে সম্ভব ছিল না। তবে প্রযুক্তির বিকাশের সাথে সাথে তা জানা সম্ভব হয়েছে।

পূর্ববর্তী গবেষণার ফলাফলের সাথে স্ট্রোকের ক্ষেত্রে নতুন চিন্তা যোগ করে ড. স্যাভার বের করার চেষ্টা করেন যে একটি সাধারন স্ট্রোকের সময় কি পরিমাণ নিউরন মরে যায়।

আমেরিকান হার্ট এসোসিয়েশন থেকে প্রকাশিত স্ট্রোক বিষয়ক সাময়িকীর ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবার স্ট্রোকের সাথে গড়ে ৫৪ মিলিমিটার (তিন কিউবিক ইঞ্চি) মস্তিস্ক তন্তু জড়িত থাকে। আর এটি আবর্তিত হতে সময় লাগে দশ ঘন্টা।

প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত প্রতি মিনিটে আক্রান্ত ব্যক্তির মস্তিস্কের ১৯ লাখ নিউরন মারা যাবার ফলে øায়ু সংযোগ বলে পরিচিত ১৪০০ কোটি সাইনাপসিস ও সাত মাইল দীর্ঘ øায়ু তন্তু নষ্ট হয়ে যায়।

এতে আরও বলা হয়, স্ট্রোকের ক্ষেত্রে সাধারন স্থান হিসেবে পরিচিত একটি মস্তিস্কে গড়ে ২২০০ কোটি নিউরন থাকে।