২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বয়কটের হুমকি দিয়েছেন সাদ্দাম

ক্ষমতাচ্যুত ইরাকি নেতা সাদ্দাম হোসেন মঙ্গলবার তাঁর বিচার বয়কটের হুমকি দিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

স্পর্শকাতর শুনানির দ্বিতীয় দিনে সাদ্দাম তাঁর বিচারকদের উদ্দেশ্য বলেন ‘তোমরা নরকে যাও’।

সাদ্দামের সময়কালে অত্যাচারিত এক ইরাকি নারী  বিশেষ আদালতে অভিযোগ করে জানান, মাত্র ১৬ বছর বয়সে তাকে বন্দি করে সাদ্দাম তার সোনালী কৈশোরের দিন গুলো নষ্ট করেছে। খবর বার্তা সংস্থার।

১৯৮২ সালে উত্তর বাগদাদের দুজাইল এলাকায় ১৪৮ জন শিয়া মুসলিমকে ঠান্ড মাথায় খুন করার দায়ে সাদ্দাম হোসেন ও তার সাবেক সাত সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার শুনানি শেষে বিচারক ঘোষনা করেন আরও দু’জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য বুধবার গ্রহণ করা হবে। এসময় সাদ্দামের আইজীবীরা একটা দীর্ঘ বিরতি দিয়ে পুনরায় আদালতের শুনানি গ্রহণের জন্য আবেদন করেন।

সাদ্দাম তখন চিৎকার করে বলেন, আমি আসব না, আমি অন্যায় এ আদালতে আসব না। তোমরা নরকে যাও।

বাসেম আল খলিলি নামে এক ইরাকি আইনজীবী এপিকে জানান,  সাদ্দাম যদি নাও চান, আদালত চাইলে শুনানির সময় তাঁকে জোর করে হাজির করাতে পারে।