২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ৯০ যাত্রী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

ইরানের রাজধানী তেহরানে একটি সি- ১৩০ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে এ সময় ৮০ জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিলো।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 06:04 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, জরুরী অবতরণের জন্যে বিমানটি তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করার সময় দক্ষিণ তেহরানের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। যাত্রীদের অবস্থা এখনও জানা যায়নি। তবে আশংকা করা হচ্ছে এদের বেশিরভাগই নিহত হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছেছে।

এর আগে ২০০৩ সালের ১৯ ফেব্র“য়ারি একটি বিমান দুর্ঘটনায় ২৭৬ জন নিহত হয়েছিল।