২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানিলায় মার্কিন দূতাবাস বন্ধ

সম্ভাব্য আক্রমণের আশংকায় ম্যানিলায় যুক্তরাষ্ট্রের দূতাবাস মঙ্গলবার জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

দূতাবাসের ওয়েব সাইটে দেওয়া এক বার্তায় বিস্তারিত জানানো হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভিসা কার্যক্রমসহ দূতাবাসের কর্মকান্ড জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে সূত্র জানায়।

ম্যানিলা রেডিও ডিজেডএমএম জানায়, সোমবার রাতে বোমা হামলার হুমকি পাওয়ার পর থেকে পুলিশ ম্যাসিল সাগরের তীরে অবস্থিত দূতাবাস কম্পাউন্ডের ভিতর-বাহিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কিন্তু দূতাবাসের কর্মকর্তারা এ মুহুর্তে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে ফিলিপাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রসহ আন্যান্য পশ্চিমা প্রতিষ্ঠানকে সন্ত্রাসী হামলার হাত থেকে রক্ষার জন্য দূতাবাসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি আবেদন জানানো হয়েছে।