বিজেপি থেকে উমা ভারতী বহিস্কার
ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা উমা ভারতীকে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।
গত সপ্তাহে দলীয় নেতাদের সাথে প্রচারাভিযানে অংশ নিতে রাজি না হওয়ায় তাকে অব্যহতি দেওয়া হয়।
তবে ব্যখ্যার জন্যে তাকে তিন দিনের সময় দেওয়া হলেও তিনি ক্ষমাও চাননি কোনো ব্যখ্যাও দেননি।
তিনি নিজেকে বিজেপির সত্যিকার কর্মী বলে দাবি করেছেন।
উমাভারতী বিতর্কিত নেতা হিসেবে অধিক পরিচিত।
দলের একজন মুখপাত্র বলেন, পার্টি এ সিদ্ধান্ত নেয়ার আগে সব কিছু পরীক্ষা নিরাক্ষা করে দেখেছে।
বিজেপি মুখপাত্র অরুন জেটলি আরও বলেন, পার্লামেন্টারি বোর্ড সোমবার তার দল বিরুদ্ধ কর্মকাণ্ডের কারণে বহিস্কারের সিদ্ধান্ত নেয়।
