২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউজে অনুপ্রবেশকারী গ্রেপ্তার

মার্কিন প্রেসিডেন্টের সরকারি আবাসস্থল হোয়াইট হাউজের নিরাপত্তা বেষ্টনী ডিঙ্গিয়ে ভিতরে প্রবেশকালে নিরাপত্তারক্ষীরা আরকানসাসের এক অধিবাসীকে গ্রেপ্তার করেছে। সে সময় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হোয়াইট হাউজেই অবস্থান করছিলেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 03:39 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

আটক ওই ব্যক্তির নাম শন এ কক্স বলে জানিয়েছেন গোয়েন্দা শাখার একজন মুখপাত্র।

মুখপাত্র চেরি বলেন, কক্সের বিরুদ্ধে বেআইনিভাবে প্রবেশের অভিযোগ আনা হয়েছে এবং তাকে সোমবার মার্কিন জেলা আদালতে হাজির করা হতে পারে।

চেরি আরও জানান, আগেও কক্স তাদের নজরে এসেছিল। এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।

মুখপাত্রটি আরও বলেন,  কক্স কেন হোয়াইট হাউজের মাঠে প্রবেশ করতে চেয়েছিল তার কারণ তিনি জানেন না। সে সময় কক্সের কাছে কোন অস্ত্র ছিল না বলেও তিনি উল্লেখ করেন।