গুপ্ত হত্যাকারীর আক্রমণ থেকে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী বেঁচে গেলেন
শিয়া সম্প্রদায়ের পবিত্র শহর নাজাফের ইমাম আলী মসজিদে রোববার ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাওয়ি এবং তার এক সহকর্মীর উপর প্রায় ৬০ জনের এক জনতা হামলা চালায়।
টেলিভিশন চিত্রে আলাওয়ি এবং তার সঙ্গীদের ওই মাজার থেকে দৌড়ে পালাতে দেখা যায়। এ সময় ক্রুদ্ধ জনতা তাদের লক্ষ্য করে পাথর এবং জুতা নিক্ষেপ করছিলো।
আলাওয়ি’র মতে, এটা ছিলো রীতিমতো হত্যা প্রচেষ্টা। তিনি বলেন, আক্রমণকারিরা আমাদের উপর পিস্তল, ছুরি এবং তরবারি নিয়ে আক্রমণ চালায়।
এ সময় তাকে লক্ষ্য করে কমপক্ষে সাতটি গুলি ছোঁড়া হয় বলেও তিনি অভিযোগ করেন। অবশ্য আলাওয়ির দেহরক্ষীও তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি ছোঁড়ে।
নাজাফের কর্তৃত্ব যখন মার্কিন এবং ইরাকি বাহিনীর হাতে ছিলো, সেময় আলাওয়ি মার্কিনীদের অনুগত প্রধানমন্ত্রী ছিলেন।
