২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের উত্তর-পূর্বাংশে মৃদু ভূমিকম্প

জাপানের উত্তর-পূর্বাংশে সোমবার সকাল সাতটা বিশ মিনিটে মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

রিখটার স্কেলে এর তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ।

আবহাওয়া অফিস জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জাপানের উত্তর-পূর্বাংশের মিয়াগি উপকূলে প্রশান্ত মহাসাগরের ২০ কিলোমিটার গভীরে। তবে সমুদ্র তলদেশে এবারের ভূমিকম্প থেকে সুনামির আশংকা নেই বলে তারা জানায়।

মিয়াগি এবং ফুকুশিমা প্রদেশে এ ভূকম্পন প্রচণ্ডভাবে অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।