আফ্রিকা শীর্ষ সম্মেলনে যুব কর্মসংস্থানের বিষয়টি প্রাধান্য পচ্ছে
মালির বামাকো-তে ২৩তম ফ্রান্স-আফ্রিকা দুইদিন ব্যাপী এক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে।
এছাড়া অভিবাসন এবং আফ্রিকায় সংঘর্ষের বিষয়টি নিয়েও সম্মেলনে আলোচনা হচ্ছে।
মালির প্রেসিডেন্ট আমাদো তৌমানি তোরে এ সম্মেলনের উদ্বোধন করেন।
বামাকো-তে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাকসহ আফ্রিকার ৫০টি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধান এবং উর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন।
