২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেনে ধারালো সামগ্রী বহনে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে

১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর মার্কিন কর্তৃপক্ষ প্রথমবারের মতো প্লেনযাত্রীদের ধারালো বস্তু বহনের ব্যাপারে যে নিষেধাজ্ঞা ছিল, তা শিথিল করেছে। এর মাধ্যমে মূলত বিমান তত্ত্বাবধায়ক এবং রাজনৈতিক নেতাদের সতর্ক করে দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

আগামি ২২ ডিসেম্বর থেকে যাত্রীরা ছোট কাঁচি এবং একই ধানের বস্তু বহন করতে পারবেন বলে জানায় পরিবহন সিকিউরিটি চিফ কিপ হেউলি।

বিষ্ফোরক উদ্ধারের জন্য স্ক্যানার দ্বারা বেশি সময় ধরে পরীক্ষা চালানো হবে।

১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলায় সন্ত্রাসীরা প্লেন ছিনতাই করতে বাক্স কাটার ছোরা ব্যবহার করে ছিল। তবে বাক্স কাটার ছোরা এবং অন্য ধরনের ছোরা বহনের উপর এখনও নিষেধাজ্ঞা থাকবে।

যে সব বস্তু বহনের ওপর নিষেধাঙ্গা ছিল, সে তালিকায় কাঁচি এবং রেজর রয়েছে।