ভুপাল গ্যাস ট্র্র্যাজেডি: আহতরা এখনও দুর্ভোগ পোহাচ্ছে
ভুপাল গ্যাস ট্র্যাজেডির ২১ বছর পেরিয়ে গেলেও এ দুর্ঘটনায় আহতরা আজও দুর্ভোগ পোহাচ্ছে। দুর্ঘটনায় আহতদের পুনর্বাসনের জন্য সরকার কোন পদক্ষেপ না নেওয়ায় শুক্রবার তারা সরকারের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে।
প্ল্যাকার্র্ড এবং ব্যানার বহনকারী বিক্ষোভকারীরা সাবেক ইউনিয়ন কারবাইড চেয়ারম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
চিকিৎসকরা জানায়, ভুপাল গ্যাস দুর্ঘটনার পর অনেক শিশুই শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেছে এবং তারা আজও দুর্ভোগ পোহাচ্ছে। কয়েক হাজার মহিলা এখনও গর্ভ ধারণের ক্ষেত্রে চরম সমস্যার শিকার।
শিল্প-কারখানা দুর্ঘটনার ইতিহাসে ১৯৮৪ সালে ভুপাল গ্যাস ট্র্র্র্যাজেডি একটি ভয়ানক অধ্যায়।
