২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে অপহৃত ৪ জিম্মিকে হত্যার হুমকি

অপহরণকারীরা এক ভিডিও টেপের মাধ্যমে ইরাকে অপহৃত বৃটেনের নরম্যান কেমবারসহ চারজনকে হত্যার হুমকি দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 12:15 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

অপহৃত ব্যক্তিরা হচ্ছেন--বৃটেনের নরম্যান কেমবার (৭৪), আমেরিকার টম ফক্স (৫৪), কানাডার জেমস লোনি এবং হারমিত সিং সুদেন (৩২)।

অপহরণকারীরা আল-জাজিরার মাধ্যমে জানায়, ৮ ডিসেম্বরের মধ্যে ইরাকে এবং মার্কিন ঘাঁটি থেকে ইরাকি বন্দিদের মুক্তি না দিলে তারা জিম্মিদের মেরে ফেলবে।

এ্যারাবিক টিভি-তে প্রকাশিত জিম্মিদের দ্বিতীয় ভিডিও টেপ সম্প্রচারিত হওয়ার পর বৃটিশ জিম্মি নরম্যান কেমবারের মুক্তির ব্যাপারে লন্ডনের পররাষ্ট্র মন্ত্রণালয় আশাবাদী।

আল-জাজিরা জানায়, কেমবার এবং আমেরিকার জিম্মিরা অপহরণকারীদের দাবি মেটানোর আহবান জানিয়েছেন।

সোর্ডস অব ট্রুথ ব্রিগেড নামে অল্প পরিচিত একটি জঙ্গি বাহিনী এ অপহরণের দায়িত্ব স্বীকার করেছে।