জি-৭ অর্থমন্ত্রিরা লন্ডনে বৈঠকে
জি-৭ গ্র“পের অর্থমন্ত্রী এবং সেন্ট্রাল ব্যাংকের গভর্ণররা লন্ডনে দুইদিন ব্যাপী এক বৈঠকে মিলিত হয়েছেন। হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনার পূর্বে তারা এ বৈঠকে মিলিত হলেন।
এ আলোচনার মাধ্যমে তারা কোন চুক্তিতে উপনীত হতে পারবেন কিনা, সে ব্যাপারে সন্দেহ রয়েছে।
স্বাগতিক দেশ লন্ডনের চ্যান্সেলর গর্ডন ব্রাউন কৃষিখাতে ভর্তুকি মূল্য ছাড় দেয়ার আহবান জানান।
শুক্রবার রাতের প্রথম ভোজসভায় তারা বিশ্ব বাণিজ্যের ভারসাম্যহীনতা, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যে বড় ধরনের ঘাটতি এবং ইউরোপের প্রবৃদ্ধির ধীর গতি নিয়ে আলোচনা করেন।
গর্ডন ব্রাউন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য এবং বাজেট ঘাটতি বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে।
হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনার দুই সপ্তাহ পূর্বে তারা এ বৈঠকে মিলিত হলেন।
এ বিশেষ অধিবেশনে জি-৭ দেশের প্রতিনিধি ছাড়াও রাশিয়া, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইসরাইল, ফিলিস্তিন এবং চীনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
ডিসেম্বরের ১৩ থেকে ১৮ তারিখ হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে দোহা আলোচনার অগ্রগতির বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
