২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইল অ্যান্টি--মিসাইল সিস্টেমের টেস্ট ফায়ার সম্পন্ন করেছে

ইসরাইল শুক্রবার মিসাইল বিধ্বংসী মিশাইল অ্যারো-টু’র সফল টেস্ট ফায়ারিং সম্পন্ন করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 05:55 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

পাবলিক রেডিও পরিবেশিত খবরে একথা জানানো হয়।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের হুঁশিয়ারি উচ্চারণের মাত্র একদিন পর এই পরীক্ষা সম্পন্ন হলো।

শ্যারন এই বলে সতর্ক করে দেন যে, ইরানের পরমাণু অস্ত্র ভান্ডার বানানোর বিষয়টি ইসরাইল কখনোই মেনে নেবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই রিপোর্ট  নিয়ে তাৎক্ষনিকভাবে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।