২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে অস্ত্রবিরতির মেয়াদ বৃদ্ধি করেছে মাওবাদীরা

নেপালের মাওবাদী বিদ্রোহীরা শুক্রবার একক সিদ্ধান্তে চলমান অস্ত্রবিরতির মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে মাওবাদীরা তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 01:51 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বিবৃতিতে মাওবাদী বিদ্রোহীদের নেতা প্রচন্দ বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পক্ষ থেকে অনুরোধের প্রেক্ষিতে তারা অস্ত্রবিরতির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন।

বিদ্যমান অস্ত্রবিরতির মেয়াদ চলতি সপ্তাহেই শেষ হওয়ার কথা ছিল।

অস্ত্রবিরতির মেয়াদ বৃদ্ধির ফলে নেপালে চলমান দশকব্যাপী সহিংসতার অবসানে একটি চুক্তিতে উপনীত হতে সরকার ও রাজনৈতিক দলগুলো একটি সুযোগ পেল বলে প্রচন্দ মন্তব্য করেছেন।

এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

নেপালের দশ বছরের সহিংসতায় কমপক্ষে ১২,০০০ লোক নিহত হয়েছে।