২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামি-আক্রান্তদের জন্য কাজ করায় ক্লিনটন পুরস্কৃত

২০০৪ সালের ভয়াবহ সুনামিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য জার্মান গণমাধ্যম মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে পুরস্কৃত করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 12:56 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

জার্মান প্রকাশক হুবার্ট বোর্দা প্রতি বছর বাম্বি পুরস্কার নামের ওই পুরস্কারটি প্রদান করে থাকেন।

জার্মানির মিউনিখে আয়োজিত বৃহস্পতিবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিল ক্লিনটন নিজে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন। তিনি সুনামি-আক্রান্ত দেশগুলোতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

ক্লিনটন ছাড়াও বিশ্বের বুকে জার্মানির ইতিবাচক মনোভাব বৃদ্ধি করার ফলস্বরূপ জীবন্ত ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও বিশ্বের অন্যতম একজন সফল পপ স্টার হিসেবে মারিয়া ক্যারে এ পুরস্কার লাভ করেন।