গাজায় অপহৃত বৃটিশ নাগরিকদের মুক্তিলাভ
গাজায় অপহৃত বৃটিশ মানবাধিকার কর্মী ও তাঁর অভিভাবকদের ছেড়ে দেয়া হয়েছে।
মুক্তির পর ২৪ বছর বয়স্ক কেট বার্টন বিবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন অপহরণকারীরা তাদের সাথে গত আড়াই দিনে কোন অসৌজন্যমূলক আচরণ করেনি। তবে তার বৃদ্ধ বাবা-মা অপহরণের ধকলে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে।
কেটের বাবা ৭৩ বছর বয়স্ক হিউ কে মুকিবতলাভের পর কূটনৈতিক গাড়ীর বহরে করে নিয়ে যাওয়া হয়।
এদিকে ’মুজাহিদিন ব্রিগেড’ নামের একটি দল অপহরণের দায়দায়িত্ব স্বীকার করে ভিডিও টেপ প্রচার করেছে।
টেপটিতে বৃটেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা সহ আরও অপহরণের হুমকি দেয়া হয়েছে।
বৃটেনের মুসলিম দলগুলো অপহরণের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করলেও মুক্তির ঘোষণায় তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ অপহরণের ঘটনায় ক্ষিপ্ত হলেও অপহরণকারীদের সাথে কোনরকম যোগাযোগের চেষ্টা করেনি বলে জানিয়েছে সূত্রগুলো।
