২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিরি কে হত্যার হুমকি দিয়েছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি কে হত্যার হুমকি দিয়েছিলেন বলে জানিয়েছেন সে দেশেরই একজন ঊর্দ্ধতন কর্মকর্তা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 11:12 AM

Updated : 26 Apr 2022, 06:26 PM

সিরিয়ার কট্টর সমালোচক হারিরি কে মৃত্যুর আগে বহুবার প্রাণনাশের হুমকি দেয়া হযেছিল বলে জানান সিরিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল হালিম খাদ্দাম। উল্লেখ্য, গত ফেব্র“য়ারিতে বোমা বিস্ফোরণে হারিরির মৃত্যু হয়।

তদন্ত রিপোর্টে জাতিসংঘ সিরিয়াকে হারিরি হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ করেছে। সিরিয়া অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

জাতিসংঘের তদন্তকারি কর্মকর্তা দেতলেভ মেহলিস জানান রফিক হারিরি অনেককেই এ হুমকির ব্যাপারে জানিয়েছিলেন।

াকে এই  বলে বাসার আল আসাদ  হুমকি দিয়েছিলেন যে যদি তিনি সিরিয়াপন্থী প্রেসিডেন্ট এমিল লাহুদের রাষ্ট্রপতিত্বের মেয়াদ না বাড়ান তবে তাঁর চোখের সামনেই লেবানন ভেঙ্গে যাবে, তিনি নিজেও প্রাণ হারাবেন।