২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ বিরোধী ও কারাবন্দী আইনে বুশের সই

প্যাট্রিয়ট আইনের বেশ কিছু ধারার মেয়াদ ৩ ফেব্র“যারি পর্যন্ত বর্ধিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এর ফলে কারাবন্দীদের উপর নিষ্ঠুর ও অমানবিক নির্যাতন বন্ধের পাশাপাশি সন্ত্রাসবাদ নিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 02:33 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

এর আগে ইরাকে আবু গারিব কারাগারে বন্দী নির্যাতন, গুয়ান্তানামো বে’তে জিজ্ঞাসাবাদের নামে নাজেহাল করা সহ বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস দমনের নামে সিআইএ’র গোপন গোয়েন্দা তৎপরতা চালানোয় বিশ্বে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিল বুশ প্রশাসন। 

তবে, হোয়াইট হাউজের পরামর্শক্রমে, গুয়ান্তানামো কারাগারে আটক বন্দীরা এখন আর আগের মত সহজেই তাদের আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করতে পারবেন না।

এদিকে টেক্সাসে অবকাশে থাকা বুশ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করতে প্যাট্রিয়ট আইনের ধারাগুলোর মেয়াদ বৃদ্ধি করে তাকে আইনে পরিণত করেন।

উল্লেখ্য,এ আইনে নাসা, শ্রম,স্বাস্থ্য,মানবাধিকার ও শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোও আলোচিত হয়েছে।