২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৮, আহত ৪০

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলায়সির প্রদেশের পালু এলাকায় শনিবার এক বোমা বিস্ফোরণে আটজন নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটার পর বাজার এলাকায় অনেককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

বিস্ফোরণের সাথে কে বা কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।  

ইন্দোনেশিয়া মুসলিম প্রধান হলেও পালু অঞ্চলের জনগোষ্ঠীর প্রায় অর্ধেক খ্রিস্টান।

দু’টি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা লাঘবে ওই অঞ্চলে অনেকদিন ধরেই পুলিশ মোতায়েন রয়েছে।