সিঙ্গাপুরে পর্যটকের সংখ্যা ৭ শতাংশ বেড়েছে
গত এক বছরের তুলনায় অক্টোবর মাসে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে পর্যটকদের আগমনের সংখ্যা শতকরা সাত ভাগ বৃদ্ধি পেয়েছে।
সিঙ্গাপুরে ভারত, ফিলিপাইন ও তাইওয়ানের পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
পর্যটকদের ব্যাপক আনাগোনার কারণে চলতি বছরের অক্টোবর মাসে সিঙ্গাপুরে হোটেল কক্ষের ভাড়া ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হোটেল কক্ষ ভাড়া দিয়ে দেশটির আয় হয়েছে ১১৪ মিলিয়ন সিঙ্গাপুর ডলার।
বর্তমানে সিঙ্গাপুরের একটি হোটেল কক্ষের ভাড়া ১৫০ সিঙ্গাপুর ডলার। গত বছরের তুলনায় ভাড়া প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
