২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনিজুয়েলার নির্বাচন বর্জন করেছে বিরোধী দল

নির্বাচন কমিটি সরকার-সমর্থিত প্রার্থীকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে- এই অভিযোগে ভেনিজুয়েলার তিনটি বিরোধী রাজনৈতিক দল রোববারের কংগ্রেস নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 09:37 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক অ্যাকশন বলেছে, পক্ষপাতিত্ব করে ফলাফল তাদের বিপক্ষে নেয়া হতে পারে বলে তারা ধারনা করছেন।

তবে ভাইস প্রেসিডেন্ট হোসে ভিসেন্তি র‌্যাংগেল বলেছেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত হওয়ার বিষয়টি বুুঝতে পেরেই রাজনৈতিক দলগুলো নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

ভেনিজুয়েলার কংগ্রেসের ১৬৭টি আসনের জন্য রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সরকার নির্বাচনে তাদের আসন সংখ্যা দুই--তৃতীয়াংশে উন্নীত করার চেষ্টা করছে। লক্ষ্য অর্জন সম্ভব হলে সাংবিধানিক সংস্কার আনা সম্ভব হবে। বিরোধী দল সংবিধান সংস্কারের বিরোধিতা করছে।

ডেমোক্র্যাটিক অ্যাকশনের প্রধান হেনরি রামোন বলেন, সকল রাজনৈতিক দলের জন্য সমান শর্ত কার্যকর না হওয়া পর্যন্ত তার দল নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে।

প্রজেক্ট ভেনিজুয়েলা ও দ্য সোস্যাল ক্রিশ্চিয়ান পার্টি জানিয়েছে, তারাও নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে এবং নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে।

এদিকে ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার নিকোলাস মাদইউরো অভিযোগ করে বলেছেন, মার্কিন দূতাবাস বিরোধী দলকে নির্বাচন থেকে বিরত থাকতে উৎসাহিত করছে এবং নির্বাচন কমিটির নিরপেক্ষতা নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে।