২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের কয়লা খনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা ১৩৪ এ উন্নীত

চীনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪-এ দাঁড়িয়েছে। উদ্ধার কর্মীরা খনিতে আটকা পড়া ১৫ জন খনি শ্রমিককে উদ্ধার করতে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 12:43 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

প্রাদেশিক কয়লা খনি নিরাপত্তা প্রশাসন বলেছে, চীনের হেইলংজিয়াং প্রদেশের ডংফেং কয়লা খনিতে রোববার স্থানীয় সময় ২১০০টায় (গ্রীনিচ মান সময় ১৩০০টা) বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কয়লা ধুঁলায় আগুন ধরে গিয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে কর্তৃপক্ষ বলছে।

চীনের কয়লা খনিগুলোকে পৃথিবীর সবচেয়ে মারাত্মক কয়লা খনি বলে বিবেচনা করা হয়। চলতি বছরেই ইতোমধ্যে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ৩,০০০ জন লোক নিহত হয়েছে।

বিস্ফোরণের ঘটনার সময় খনিটিতে ২২১ জন শ্রমিক কাজ করছিল। তাদের মধ্যে ৭২জনকে জীবিত উদ্ধার করা হয়। আহত ৩৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।