২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরের জন্য বুলেট প্র“ফ বর্ম

এবার কুকুরের জন্য বুলেট প্র“ফ বর্ম তৈরি করেছে জার্মানির একটি প্রতিষ্ঠান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 01:57 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

মেহলার নির্মিত এই বিশেষ ধরনের বর্মটি প্যারিসের অদূরে হাইটেক বাণিজ্য মেলায় প্রদর্শিত হচ্ছে।

ছয়টি আকারে এই বর্ম নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে সুইস সেনবাহিনীর কুকুরগুলো তা পরতে শুরু করেছে বলে জানিয়েছেন কোম্পানির মুখপাত্র থমাস কুলেইন।

বর্মটির দাম নির্ধারণ করা হবে আটশ’ থেকে একহাজার ইউরোর মধ্যে। তবে সাইজের ওপর এর দাম নির্ভর করবে।