২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পর্লামেন্ট নির্বাচিত করতে যাচ্ছে চেচনিয়া

মস্কো নিয়ন্ত্রিত চেচনিয়ায় ১৯৯৯ সালে রাশিয়ান সৈন্য ফিরে আসার পর এই প্রথমবারের মত পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 10:11 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

রাশিয়া এ নির্বাচনকে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে। তবে বিচ্ছিন্নতাবাদীরা নির্বাচন প্রক্রিয়া ত্যাগকেই প্রকৃত সমাধান হিসেবে দেখছেন।

১৯৯১ সাল থেকে সংঘর্ষে এ অঞ্চলে কয়েক হাজার লোকের মৃত্যু হয়েছে।

মানবাধিকার সংঘঠনগুলো বলছে, সংঘর্ষ সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে অসম্ভব করে তুলবে।

চেচনিয়ার মস্কোপন্থী প্রেসিডেন্ট এ্যালু আলখানভ বলেন, নির্বাচন ইউরোপিয়ান মান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আটি রাশিয়ান রাজনৈতিক দল নির্বাচনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে ৫৮টি আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছে।

রুশ নির্বাচন কর্মকর্তারা বলছেন, বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে রয়েছে, আরব লীগ এবং ইসলামিক কনফারেন্স। 

মস্কো বলছে, এই নির্বাচনের মাধ্যমে চেচনিয়ার মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসবে।

চেচেন বিদ্রোহী আহমেদ জাকায়েভ নির্বাচন প্রত্যাখান করেছেন।