২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভূমিকম্পের আঘাত, নিহত ১৪

চীনের জিয়াংঝি প্রদেশে শনিবার ভূমিকম্পে ১৪ জন নিহত এবং কয়েকশ লোক আহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে অসংখ্য বাড়ি ঘর। সকাল ৬টা ৪৯ মিনিটে রিখটার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

ভূমিকম্প থেকে রক্ষা পেতে সাড়ে চার লাখ লোক ঘরবাড়ি ছেড়ে ফাকা স্থানে চলে আসে। ধ্বসে গেছে প্রায় আট হাজার ঘরবাড়ি। উদ্ধারকর্মীরা তাদের কাজ শুরু করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সীমান্তবর্তী হুবেই প্রদেশের রুইচ্যাং শহরে।